Showing posts with label এসইও. Show all posts
Showing posts with label এসইও. Show all posts

Thursday, January 23, 2014

এসইও জানা থাকলে যেই কয়টি উপায়ে আয় করতে পারবেন

লেখাটি প্রথমে টেকটিউনসে পোস্ট করেছি। প্রচুর জনপ্রিয় হয়েছে লেখাটি, সেজন্য এখানেও লেখাটি শেয়ার করলাম। টেকটিউনসের পোস্টটির লিংকঃ http://www.techtunes.com.bd/seo/tune-id/270543

১। শুধুমাত্র লিংক বিল্ডিং করে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং ইত্যাদির মাধ্যমে লিংক বিল্ডিংয়ের কাজ করে অনলাইন হতে মাসে গড়ে ২০০-৪০০ ডলার আয় করা যায়।

২। আর্টিকেল রাইটার হিসেবে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ আর্টিকেল রাইটারদের চাহিদা মার্কেটপ্লেসে অনেক বেশি। একজন আর্টিকেল রাইটার মাসে গড়ে ২০০-১০০০ ডলার পযন্ত আয় করতে পারে।

৩। ব্লগার হিসেবে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ ব্লগার হিসেবে দুইভাবে আয় করা যায়। একটি হচ্ছে অন্যদের ব্লগে গেস্ট ব্লগার হিসেবে লিখে আয় কিংবা নিজের ব্লগ সাইট তৈরি করে সেখানে নিয়মিত ব্লগিং করে একটি পর্যায়ে সেখান হতে আয় করা যায়। এ পদ্ধতিতে মাসে আয় করতে পারবেন গড়ে ৫০০- ১০০০ ডলার।

৪। অ্যাডসেন্সের মাধ্যমে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ নিজের ব্লগ সাইট কিংবা অন্য কোন সাইট তৈরি করে সেখানের ভিজিটর আনতে পারলে, সেখান থেকে অ্যাডসেন্স কিংবা অন্য কোন অ্যাডভার্টাইজার পাবলিশন্স হতে আয় করা যায়।


৫। অ্যাফিলিয়েশনের মাধ্যমে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ কোন প্রতিষ্ঠান হতে অনুমতি নিয়ে তাদের পণ্য বিক্রির জন্য একটি ওয়েবসাইট খুলে, সেই ওয়েবসাইটের এসইও করার মাধ্যমে পণ্যটি বিক্রি করতে পারেন। যাকে আমরা অ্যাফিলিয়েশন বলি। এটি নিজের বসুন্ধরাতে একটি দোকানে মত। সুতরাং এর মাধ্যমে আয়ের পরিমান হিসেব করে বলা কষ্টসাধ্য। অ্যাফিলিয়েশন করে মাসে আয় করা যায় ৫০০ ডলার – আনলিমিটেড।

৬। অনলাইন মার্কেটার হিসেবে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ অনলাইনে পণ্যের প্রচারের কাজ যারা যত ইফেক্টিভ পদ্ধতিতে করতে পারে, তাদের চাহিদা প্রচুর থাকে।সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করার কাজ পাওয়া যায়। এ ধরনের কাজ জানা থাকলে অনলাইন হতে মাসে গড়ে ৩০০- ১০০০ ডলার আয় করা যায়। এই যোগ্যতা থাকলে লোকাল মার্কেটেও প্রচুর চাকুরী রয়েছে।

৭। ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ এটিও একজন অনলাইন মার্কেটারের কাজ। তবে আলাদাভাবে শুধু ইমেইল মার্কেটিংয়ের উপর বিশাল ক্যারিয়ার গড়া সম্ভব। একজন ইমেইল মার্কেটারের মাসিক আয় ২০০- ৫০০ ডলার। দিনে দিনে এটির চাহিদা আরো বাড়ছে।


৮। ওয়েবরিসার্চের কাজ করার মাধ্যমে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ শুধুমাত্র ওয়েবরিসার্চের কাজ করেও অনেকেই ভাল আয় করছে। ইমেইল মার্কেটিংয়ের কাজের জন্য এই কাজ ভাল ভাবে জানা থাকা দরকার। এই কাজটি ছোট একটি কাজ, সেজন্য আয়ও ছোট হয়। এই কাজের মাধ্যমে মাসে ৫০-৩০০ ডলার আয় করা যায়।

৯। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ একজন এসইও এক্সপার্ট কম্পিটিটর অ্যানালাইসের কাজ খুব ভালভাবেই জানে। সেইসাথে কীওয়ার্ড রিসার্চটিও ভালভাবে জানা থাকতে হয় তাদের। আর যেহেতু এই কাজটি জানা থাকে, সুতরাং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসার প্রচারে মার্কেটিংয়ের বিষয় পরামর্শের জন্য এসইও এক্সপার্টের কাছে দ্বারস্থ হতে হয়। অনলাইনে এ সম্পর্কিত কাজ রয়েছে প্রচুর। এ কাজ করে মাসে আয় করা যায়, ১০০- ২০০০ ডলার পযন্ত।

১০। এসইও এক্সপার্ট হিসেবে আয়
সংক্ষিপ্ত বিবরণঃ এতক্ষণ যা যা আলোচনা করলাম সবগুলোতেই খুব ভালভাবে দক্ষ হয়ে থাকলে এবং সেই সাথে সার্চ ইঞ্জিনের  র‌্যাংকিং ফ্যাক্টরগুলো ভালভাবে জানা থাকলে আপনি এসইও এক্সপার্ট হিসেবে আয় করতে পারেন, প্রচুর পরিমাণে। একজন এসইও এক্সপার্টের আয় মাসে ৫০০ ডলার – ৫,০০০০ ডলার পযন্ত হতে পারে।
শুধুমাত্র এসইও পুরোভাবে জানা থাকলে, আপনার জন্য উপরের ১০টি কর্মক্ষেত্র রেডি হয়ে যায়।

Tuesday, November 26, 2013

আপ টু ডেট থাকতে ২৭ টি এসইও বিষয়ক ওয়েবসাইট!


   এসইও নিয়ে কাজ করছেন কিংবা শিখছেন!
দেখে নিন, আপ টু ডেট থাকতে যেই ওয়েবসাইট গুলো নিয়মিত ভিজিট করবেন

বাংলাদেশে ফ্রিল্যান্স মার্কেটেপ্লেসে যারা কাজ করেন তাঁদের প্রায় অনেকাংশই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও নিয়ে কাজ করেনএছাড়াও ইদানিং অনেকেই তাঁদের নিজস্ব ওয়েব সাইট বা ব্লগের এসইও করা নিয়ে ভাবছেনসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে নিত্য পরিবর্তনশীল প্রক্রিয়াপ্রতি নিয়তই সার্চ ইঞ্জিন গুলো ইউজারকে ব্যাটার সার্চ রেজাল্ট দিতে এবং ম্যানুপুলেট করে সার্চের উপরের দিকে উঠে এসছে তাদের সায়েস্তা করতে নিয়মিত অ্যালগোরিদমে পরিবর্তন আনছে

তাই এসইও নিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়মিত আপ টু ডেট থাকার প্রয়োজন হয়, তা না হলে পিছিয়ে পড়তে হবে রেস থেকেআজ আমরা আমাদের এই পেজের মাধ্যমে ২৭ টি এসইও বিষয়ক ওয়েবসাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা এসইওর আপডেট তথ্য পাবেন আসুন তবে দেখে নেই ওয়েব সাইট গুলো...

1. http://searchengineland.com/
2. http://searchenginewatch.com/
3. http://www.seomoz.org/blog
4. http://www.seobook.com/
5. http://www.toprankblog.com/
6. http://www.seroundtable.com/
7. http://www.mattcutts.com/blog/
8. http://googleblog.blogspot.com/
9. http://googlewebmastercentral.blogspot.com/
10. http://www.seobythesea.com/
11. http://www.blogstorm.co.uk/
12. http://www.blindfiveyearold.com/
13. http://www.searchenginejournal.com/
14. http://www.portent.com/blog/
15. http://www.seobythesea.com/
16. http://www.davidnaylor.co.uk/
17. http://www.marketingpilgrim.com/
18. http://www.highervisibility.com/blog/
19. http://www.searchengineoptimizationjournal.com/
20. http://blog.traffick.com/
21. http://www.ninebyblue.com/
22. http://www.stonetemple.com/
23. http://www.seowizz.net/
24. http://www.pronetadvertising.com/
25. http://www.seochat.com/
26. http://www.searchengineguide.com/
27. http://www.seoblackhat.com/

আশা করি নিয়মিত ভিজিট করবেন সাইট গুলোতেভালো লাগলে লিখাটি শেয়ার করে দিতে পারেনধন্যবাদ সবাইকে

Friday, July 12, 2013

ফ্রিল্যান্স এসইও অপটিমাইজার? আপ টু ডেট থাকতে যে ১০ টি ফোরাম নিয়মিত ভিজিট করবেন!


বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত তাঁদের মধ্যে ওডেস্কে ৪০% এর উপরে এবং ইল্যান্স মার্কেটেপ্লেসে প্রায় ১০% লোক এসইওর কাজ করে কিন্তু এদের মধ্যে বেশির ভাগ ফ্রিল্যান্সারই খুব বেশি দক্ষ না হওয়ায় একেবারে সস্তায় (অল্প রেটে) কাজ করেমূলত তাঁরা লিংক বিল্ডিং এবং অনপেজের টুকটাক কাজ গুলোই অধিকাংশ সময় করে থাকে

এসইও একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা প্রায় প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, আসছে সার্চ ইঞ্জিন গুলোর নতুন নতুন আপডেট

অনেক ফ্রিল্যান্স অপ্টিমাইজারকেই দেখছি যারা সার্চ ইঞ্জিন গুলোর সাম্প্রতিক সময়ের চাহিদা অনুযায়ী নিজেদেরকে আপডেট করতে পারছেনা বা বিশেষ বিশেষ ক্ষেত্রে করছে নাএর অন্যতম কিছু কারণ গুলো হচ্ছে অল্পতেই তুষ্ট থাকা, ইংরেজি ভীতি, নিজের ব্লগ/সাইট না চালানো, নিয়মিত এসইও ব্লগ গুলো না পড়া ইত্যাদি

সুতরাং সমাধান কি হতে পারে?

আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে প্রথমেই মন মানুষিকতা পরিবর্তন করুন, ভাবুন নিজেকে আরও দক্ষ কিভাবে করা যায় এবং নিজের ঘণ্টা রেট কিভাবে বাঁড়াতে পারবেন

ইংরেজি ভীতি দূর করার জন্য আপনাকে নিয়মিত বিভিন্ন ইংরেজি নিউজ থেকে শুরু করে সব ধরণের ব্লগ/সাইট গুলো পড়তে হবে এতে করে আপনার রিলেটেড জ্ঞানের সাথে সাথে ভার্টিকাল জ্ঞানও বৃদ্ধি পাবে

আরও একটা যায়গায় বাংলাদেশি ফ্রিল্যান্সাররা গুরুত্বই দেননা সেটা হচ্ছে নিজে ওয়েব সাইট/ব্লগ চালানোর ব্যাপারেআমি এমন অনেকের মূখ থেকে শুনেছি, “এসইও করতে নিজের ওয়েব সাইট থাকতে হয় নাকি! নিজের ওয়েব সাইট লাগে না লাগেকি বলেন আপনারা সত্যি ই কি তাই? অবাক হই এমন উত্তর শুনে

একটা কথা মনে রাখবেন যারা নিজের ওয়েব সাইট চালায় তারাই এসইওর ব্যপারে বেশির ভাগ ক্ষেত্রে এ টু জেড ধারণা রাখেসাইটের কিওয়ার্ড পছন্দ করা থেকে শুরু করে, কন্টেন্ট ডেভেলপমেন্ট প্লান রেডী, অনসাইট-অনপেজজ এবং অথোরিটি বিল্ডিং এবং ঐ কিওয়ার্ডে র্যাং ক করানোর বাস্তব অভিজ্ঞতা থাকবে তাঁরসুতরাং যারা এখনো নিজের সাইট নিয়ে ভাবছেন না, শুরু করে দিনসাইট থেকে আয় করা বাদেও এটাকে পোর্টফলিও হিসাবে দেখিয়ে আপনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে অনেক কাজ নিতে পারবেন

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিজস্ব ফিল্ডে নিয়মিত আপ টু ডেট থাকাঅবশ্যই এসইওতে ভালো করতে হলে আপনাকে নিয়মিত বিভিন্ন এসইও ব্লগ এবং ফোরাম গুলোতে ভিজিট করতে হবেসেখানে আপনারা এসইও'র সম্পর্কে পড়াশুনার পাশাপাশি নিত্য নতুন আপডেট এবং ট্রেন্ডস সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে যে কোন কঠিন মূহুর্তেও চ্যালেঞ্জ নিয়ে এগুতে সাহায্য করবে

নিয়মিত আপ টু ডেট থাকতে আজ আমরা ১০ টি ফোরাম শেয়ার করছি যেখানে আপনি বিভিন্ন ডিসকাশনে অংশ গ্রহণ করতে পারবেন...

ওয়েব মাস্টার ওয়ার্ল্ড http://www.webmasterworld.com/
ডিজিটাল পয়েন্ট http://forums.digitalpoint.com/
ওয়ারিওর ফোরাম http://www.warriorforum.com/ (পেইড)
সাইট পয়েন্ট http://www.sitepoint.com/forums
সার্চ ইঞ্জিন ওয়াচ http://forums.searchenginewatch.com/
এসইও চ্যাট http://forums.seochat.com/
ভিসেভেন http://www.v7n.com/forums/
এসইও রাউনটেবিল http://forums.seroundtable.com/
ওয়েবপ্রোওয়ার্ল্ড http://www.webproworld.com/webmaster-forum/
১০এসইও গাই http://www.seo-guy.com/forum/

আশা করি লেখাটি আপনাদের কাজে লাগবেশুভ কামনা রইলো
ভালো লাগলে লেখাটি শেয়ার করে দিনহ্যাপি ফ্রিল্যান্সিং বসেস